- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাওর ভাতা ও নৌ এম্বুলেন্সের দাবি জানাবেন সুনামগঞ্জের জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেছেন,‘ আগামী ২৬ জুলাই থেকে শুরু হওয়া তিন দিনব্যাপি জেলা প্রশাসক সম্মেলনে সুনামগঞ্জ অঞ্চলের সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য হাওর ভাতা প্রদানের দাবি জানানো হবে। এছাড়া অবহেলিত ও দুর্গম হাওর এলাকার মানুষের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে হাসপাতাল, ফায়ার সার্ভিসকে নৌ এম্বুলেন্স প্রদানের বিষয়টি উত্থাপন করা হবে।’
গতকাল রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত জেলা শিল্পকলা একাডেমীতে পাবলিক সার্ভিস দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক আরো বলেন,‘ দেশের অন্য এলাকার চেয়ে হাওর বেষ্টিত সুনামগঞ্জের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন। এখানের অবকাঠামো অন্য এলাকার মত হয়। এজন্য বিভিন্ন খাতে কর্মকর্তা-কর্মচারীদের অর্থ ব্যয় একটু বেশী হওয়া স্বাভাবিক। তাই জেলা প্রশাসক সম্মেলনে হাওরভাতা প্রদান ও স্বাস্থ্যসেবার জন্য হাসপাতাল ও ফায়ার সার্ভিসকে নৌ ও হাওর পথের সহজ      
যোগাযোগ মাধ্যম নৌ এম্বুলেন্স প্রদানের বিষয়টি প্রস্তাবনা আকারে পাঠানো হয়েছে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষ অনুমোদন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে কার্যকর হবে।’  
অতিরিক্তি জেলা প্রশাসক মো. কামরুজজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাস, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বেলাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বায়েজিদ খান, সদর উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. গৌতম রায় প্রমুখ।

  • [১]