- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাছনবাহারে হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

স্টাফ রিপোর্টার
শহরতলির হাছনবাহারে প্রতিবছরের মতো এবারও গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু অনুষ্ঠিত হয়েছে। শত বছরের রেওয়াজ অনুযায়ী এবার দক্ষিণ সুনামগঞ্জের আস্তমা গ্রামের খেলোয়ারদের সঙ্গে গ্রামের সকলকে আমন্ত্রণ জানানো হয় খেলায়। রোববার শুরু হওয়া এই খেলা আজ সোমবার বিকালে চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে শেষ হয়।
জেলা শহরসহ আশপাশের এলাকা থেকে হাজারো উৎসুক জনতা ভিড় করেন হাছনবাহার খেলার মাঠে। মানুষ দল দলে গান গেয়ে ঢুল, ঢপকি, করতাল বাজিয়ে প্রবেশ করেন মাঠে।
কারেন্ট টিম, ছয় বন্ধুর টিমসহ নানা নামে কেবল আস্তমা ও হাছনবাহার নয় আশপাশের বিভিন্ন গ্রামের হা-ডু-ডু টিম এসে অংশ নেয়।
হাছনবাহার গ্রামের বয়োজ্যেষ্ঠরা বললেন, হাছনবাহার গ্রামবাসীর উদ্যোগে গ্রামের কয়েক পুরুষ এই দাওয়াতি হা-ডু-ডু খেলা চালিয়ে আসছেন। এই বছর বোরো ধান ভাল হওয়ায় মানুষের মধ্যে উৎসাহ ছিল বেশি। বন্যার কারণে খেলা কয়েক দফায় পিছিয়ে রোববার থেকে আজ সোমবার দুই দিনে শেষ হয়েছে।
গ্রামের মুরুব্বি উস্তার আলী বললেন, ফসল ভালোয় ভালোয় ঘরে ওঠলে প্রতিবছরই আমরা এমন খেলার আয়োজন করবো।

  • [১]