- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাজী আ. ছত্তার এন্ড মরিয়ম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৩ কোটি ৪৩ লক্ষ টাকা ব্যয়ে হচ্ছে বন্যাশ্রয় কেন্দ্র্

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার গৌরারং ইউনিয়নের টুকের বাজারে হাজী আ. ছত্তার এন্ড মরিয়ম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বন্যাশ্রয় কেন্দ্র্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ৩ কোটি ৪৩ লক্ষ টাকা ব্যয়ে বন্যাশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
বুধবার বিকালে ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে সুনামগঞ্জ জেলা পিছিয়ে রয়েছে। আমরা হাওরে ফসল ডুবি হলে আন্দোলন করতে পারি, কিন্তু শিক্ষার দিকে যে আমরা দিন দিন পিছিয়ে পড়ছি সেটা নিয়ে কারো মাথা ব্যাথা নেই। আমাদেরকে শিক্ষার উন্নয়নে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মানিক মিয়া, উপ সহকারী প্রকৌশলী তওহিদু জামান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেক, প্রধান শিক্ষক আকিকুর রহমান, টুকের বাজার হাফিজিয়া মাদ্রাসার মহ তামিম মাও আব্দুল ওয়াহাব, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, গৌরারং জাতীয় পার্টির আহবায়ক শওকত আলী, জাতীয় পার্টির নেতা আব্দুল কুদ্দুস, আশরাফ মিয়া, আব্দুল কাদির, গৌরারং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক এরশাদ মিয়া, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী সদস্য সুমন আহমদ স্বপন, নুর আহমদ, শাহ সায়েম প্রমুখ।

  • [১]