- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাজী মাহমুদ মিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

দিরাই প্রতিনিধি
দিরাই পৌর সদরে অবস্থিত হাজী মাহমুদ মিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার নির্বাচিত ৫জন ও একজন দাতা সদস্য এবং দুজন শিক্ষক প্রতিনিধির সম্মতিক্রমে সাবেক কাউন্সিলর আমির হোসেনকে সভাপতি নির্বাচন করা হয়েছে। ১৪ অক্টোবর অভিভাবক সদস্যদের ভোটে এবতেদায়ী শাখায় কপিল উদ্দিন, দাখিল শাখায় শফিকুল ইসলাম, দুলাল মিয়া, মোহাম্মদ  আলী ও জোনাকী আক্তার নির্বাচিত হন।   

  • [১]