জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা সদরের নলজুর নদীর ওপর রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন আর্চ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ রবিবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ইতোমধ্যে পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১৩ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান ভাটি বাংলা এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ।
উপজেলাবাসী ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলা সদর ও পৌর শহরের প্রবেশমুখ নলজুর নদের ওপর গুদামের সামনের সড়কে ১৯৮৯ সালে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে একটি সেতু নির্মাণ করা হয়। সরু এ সেতু দিয়ে যান চলাচল করতে যানজটের সৃষ্টি হয়। উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সেতু নির্মাণের উদ্যোগ নেয়। ৬০ মিটার দৈর্ঘ্য ও ১১.২৫ মিটার প্রস্ত সেতুতে দুই পাশে ফুটপাত ও লাইটিং থাকবে। রাজধানী হাতির ঝিলের আদলে দৃষ্টিনন্দন সেতুটি নির্মিত হবে।
জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন সেতুটি বাস্তবায়িত হলে পৌর শহরের সৌন্দর্য বাড়াবে এবং শহরের যানজট নিরসন হবে বলে আশা করছি। জনগুরুত্বপূর্ণ এ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের প্রতি জগন্নাথপুরবাসী খুশি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা কার্যালয়ের উপজেলা প্রকৌশলী সোহরাব হাসান বলেন, জগন্নাথপুর উপজেলা সদরের পৌর এলাকার যানজট নিরসনে খাদ্য গুদাম এলাকায় সরু সেতু ভেঙে হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন আর্চ সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ রবিবার পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সেতুর নির্মাণ কাজ উদ্ধোধন করবেন।