ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান আহমেদ জতি মিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ২০০৩ সালের ২৩ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। তিনি ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের বাবা। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। হাবিবুর রহমান আহমেদ জতি মিয়া ধর্মপাশা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ধর্মপাশা জনতা মডেল ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সাবেক সভাপতি ও ধর্মপাশা সরকারি কলেজের গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।