সু.খবর ডেস্ক
পরিকল্পনামন্ত্রী এম.এ.মান্নান এমপির একান্ত সচিব (পিএস) পদে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের আইএমইডি শাখার উপপরিচালক মো. হারুন অর রশীদ।
তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে বলে মন্ত্রীর একান্ত সচিব সদ্য সাতক্ষীরা জেলা প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত মোহাম্মদ হুমায়ূন কবির।
হারুন অর রশীদ ২৭ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। তিনি মন্ত্রীর নির্বাচনী এলাকা জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), দক্ষিণ সুনামগঞ্জ ও সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।