- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হারেই শেষ নিউজিল্যান্ড সফর

সু.খবর ডেস্ক
দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ক্রাইস্টচার্চ টেস্টে হারল বাংলাদেশ। সফরের শেষ টেস্টে কিউইদের কাছে ৯ উইকেটে হেরেছেন সাকিব-তামিমরা। ব্যাটিং ব্যর্থতার দিনে নিউজিল্যান্ডের সামনে ১০৯ রানে লক্ষ্য রাখে টাইগাররা। জবাবে জবাবে জিত রাভালের উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। এর আগে দ্বিতীয় ইনিংসে কিউই পেসারদের পেস-সুইং ও বাউন্সে প্যাভিলিয়নে ফেরেন একের পর এক বাংলাদেশি ব্যাটসম্যান। শেষের দিক কামরুল ইসলাম রাব্বি ও তাসকিন আহমেদ প্রতিরোধ গড়লে ১৭৩ রান তোলে তামিমের দল। যার ফলে দুই ইনিংস মিলে টাইগারদের লিড দাড়ায় ১০৮ রান। সহজ লক্ষ্যে খেলতে নেমে জিত রাভাল ও টম ল্যাথামের উদ্বোধনী জুটিতেই ৫৬ রান পায় নিউজিল্যান্ড। কামরুল ইসলাম রাব্বির বলে আউট হন রাভাল। ৪০ বলে চারটি চারে ৩৩ রান করেন কিউই ওপেনার। এরপর কলিন ডি গ্রান্ডহোম ও টম ল্যাথাম জয়ের আনুষ্ঠানিকতাটুকু সারেন।
১৪ বলে চারটি ছয়ে ৩৩ রান করেন গ্রান্ডহোম ও ৬০ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন ল্যাথাম। এর আগে দ্বিতীয় ইনিংসে ১৭৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলীয় ১৭ রানে আউট হন তামিম। সাউদির বলে পুল করতে গিয়ে স্যান্টনারকে ক্যাচ দেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ১৯ বলে ৮ রান করেন টাইগার অধিনায়ক। সেই ধাক্কা কিছুটা সামলে উঠতেই প্যাভিলিয়নে ফেরেন সৌম্য।  দলীয় ৫৮ রানের মাথায় আউট হন সৌম্য। ৬৪ বলে ৩৬ রান করেন তিনি। খানিকবাদেই ফিরে যান সাকিব আল হাসান। বাজে শট খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট ক্যাচ দেন টাইগার অলরাউন্ডার। মাত্র ৮ রান করেন সাকিব। এরপর ডেবুটেন্ট নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি বাঁধেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে খুব একটা দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি রিয়াদ। দলীয় ৯২ রানে ওয়াগনারের বলে বোল্ড হওয়ার আগে ৩৮ রান করেন তিনি। তার চেয়ে বড় কথা, মাহমুদউল্লাহর বিদায়ে বিপদ ঘনীভূত হয় বাংলাদেশের। উইকেটে এসে কোনো রান না করেই ফিরে যান সাব্বির রহমান। নেইল ওয়াগনারের বলে উইকেটরক্ষক বিজে ওয়াটলিংকে ক্যাচ দেন সাব্বির। এরপর নুরুল হাসানও ফিরেন কোনো রান যোগ না করেই। ট্রেন্ট বোল্টের বল বোল্ড হবার আগে ১২ রান করেন নাজমুল হোসেন শান্ত। বোণ্টের দ্বিতীয় শিকার হবার আগে মেহেদী হাসান মিরাজ করেন ৪ রান। এরপর নবম উইকেট জুটিতে ৫১ রান যোগ করেন তাসকিন-রাব্বি। ৩০ বলে ৩৩ রান করে তাসকিন আউট হলে ১৭৩ রানে অলআউট হয় বাংলাদেশ। ৭ উইকেটে ২৬০ রান নিয়ে দিনের শুরুটা করেছিল নিউজিল্যান্ড। আজ আরো ৯৪ রান যোগ করে গুটিয়ে যায় দলটি। ফলে ৬৫ রানের লিড পায় স্বাগতিকরা। ১৪৯ বলে ৯৮ রান করেন হেনরি নিকোলস। মাত্র ২ রানের জন্য শতক বঞ্চিত হন এই ব্যাটসম্যান।

  • [১]