স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের টুকেরবাজার সংলগ্ন হাজী আব্দুস ছাত্তার এন্ড মরিয়ম নি¤œ মাধ্যমিক বিদ্যালয় এবং হাসনাবাদ গ্রামে পল্লী বিদ্যুত সংযোগ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মালেকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আকিকুর রহমানের পরিচালনায় বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী খুশনূর, লবজান চৌধুরী উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম রাসেল, গৌরারং ইউনিয়ন জাতীয় পার্টির সভাপিত শওকত আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম জসিম উদ্দিন, ইমরুল হাসান, তহশিলদার আব্বাস আলী, যুবনেতা মোস্তাক আহমেদ, শিক্ষক পারভীন আক্তার, হোসনা বেগম, হোসেন আহমদ, বশির উদ্দিন, ফয়জুর রহমান, জামাল উদ্দিন প্রমুখ। উল্লেখ্য অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।