- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাসন রাজাকে নিয়ে উপন্যাস লিখছেন শাকুর মজিদ

স্টাফ রিপোর্টার
মরমী কবি দেওয়ান হাসন রাজাকে নিয়ে উপন্যাস লিখছেন বিশিষ্ট নাট্যকার, গবেষক ও চলচ্চিত্রকার শাকুর মজিদ। শনিবার রাতে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সুনামগঞ্জের কবি সাহিত্যিকদের সাথে এক আড্ডায় এ কথা জানান তিনি। হাসন     
রাজাকে নিয়ে লেখা তাঁর প্রথম উপন্যাস লেখা বলে জানান তিনি।
আড্ডায় শাকুর মজিদ বলেন, ‘হাসন রাজাকে নিয়ে আমি একটি নাটক লিখেছি। এখন একটি উপন্যাস লিখছি। তাই হাসন রাজা সর্ম্পকে ও সুনামগঞ্জের সাধারণ মানুষের সাথে কথা বলতে এবং গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত সংগ্রহ করতে সুনামগঞ্জে এসেছি।’
তিনি আরো বলেন, ‘হাসন রাজাকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। তাকে নিয়ে অনাগ্রহ ও অযতœ রয়েছে। হাসন রাজাকে নিয়ে সুনামগঞ্জে ব্র্যান্ড করা যেত। হাসনরাজার জিনিসপত্র ভালভাবে দেখানো ও জানানো হয়নি। হাসন রাজাকে নিয়ে সুনামগঞ্জ শহরকে আদর্শ পর্যটন এলাকা হিসাবে গড়ে তুলা যেত। কি কারণে তা হচ্ছে না, তা সর্ম্পকে আমার স্পষ্ট ধারণা নেই।’
আড্ডায় কথা বলেন, জেলা জাসদের সভাপতি আতম সালেহ, লেখক সুখেন্দু সেন, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, কবি ইকবাল কাগজী ও সাংবাদিক শামস শামীম।
উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, রমেন্দ্র কুমার দে মিন্টু, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, ব্যাংক কর্মকর্তা নৃপেশ তালুকদার নানু, অ্যাড. রুহুল তুহিন, লেখক মুরশেদ আলম, প্রভাষক মশিউর রহমান, সাংবাদিক লতিফুর রহমান রাজু, অ্যাড. কল্লোল তালুকদার, অ্যাড. খলিল রহমান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উন্নয়নকর্মী রুহুল আমিন, সালেহীন চৌধুরী শুভ, সাংবাদিক বিন্দু তালুকদার, এমরানুল হক চৌধুরী, শাহাব উদ্দিন, এর আর জুয়েল, একে কুদরত পাশা প্রমুখ।

  • [১]