- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাসপাতালের ডাক্তার ও স্বেচ্ছাসেবীদের নিরাপত্তায় ৪৫০ পিস পিপিই প্রদান

স্টাফ রিপোর্টার
হাসপাতালের ডাক্তার ও সেবক সেবিকাদের নিরাপত্তায় ডাক্তারদের হাতে ৪৫০ পিস পিপিই দিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান খান ৪৫০ পিস পিপিই সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ও জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. সজীব কবির ভূঁইয়ার নিকট হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি এ আর জুয়েল, আনন্দ টিভির প্রতিনিধি এমরান হোসেন, ২৪ ঘন্টার প্রতিনিধি কে এম শহীদুল, জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের অফিস সহায়ক বিশ্বনাথ রায়, ফিল্ড ম্যানেজার সিজাদুর রহমান ও সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. আব্দুল আওয়াল ভূঁইয়া প্রমুখ।

  • [১]