- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচিতে পুলিশ সুপার- কর্মসংস্থান করে নিজেকে বদলে ফেলতে হবে

সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের পরিচালিত ‘হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচী’র আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে পুলিশ সুপার বরকতুল্লাহ খান বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে হিজড়া অর্থাৎ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী বিভিন্ন পেশায় সম্মানের সাথে কাজ করে যাচ্ছে। লোকের কাছে হাত পাতা খুব খারাপ ব্যাপার। কারিগরি বিভিন্ন কর্মসূচী হাতে নিয়ে কর্মসংস্থান করে নিজেকে বদলে ফেলতে হবে। সে জন্য প্রথমে নিজেকেই বদলাতে হবে। দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য শপথ নিতে হবে।’
বৃহস্পতিবার দুপুর ১টায় পুরাতন জেলা শিল্পকলা একাডেমিতে এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক খান মোতাহার হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তোফাজ্জল হোসেন চৌধুরী, তাহিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৈয়দ রাফি উদ্দিন, প্রবেশন          অফিসার শাহ্ মো. শফিউর রহমান, আরডিএসএ’র নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আ. শহিদ মিয়া। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]