স্টাফ রিপোর্টার
‘ধর্মীয় রাষ্ট্র নয়-ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই’ স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা। শনিবার সকালে শহরের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি দীপক ঘোষ, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক প্রমুখ।
এসময় বক্তারা সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার যথাযথ বাস্তবায়ন এবং সকল শ্রেণিপেশার মানুষের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।