সু.খবর ডেস্ক
সরকারি দলের হুমকি, ধমক উপেক্ষা করে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে দেশের সব জেলা ও মহানগরে কেন্দ্রঘোষিত কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী একথা জানান।
দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে রয়েছে বৃহস্পতিবার সারাদেশে কালো পতাকা মিছিল ও কালো ব্যাজ ধারণ এবং ৭ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ। তবে এখন পর্যন্ত সমাবেশের অনুমতি পায়নি দলটি।
সরকারি দলের সব হুমকি ধমক উপেক্ষা করে সারা বাংলাদেশের জেলা ও মহানগরগুলোতে বিএনপি’র কালো পতাকা মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি সাফল্যমন্ডিত হবে বলে আশা করেন রিজভী।
লিখিত সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এবং ৫ জানুয়ারি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচি নিয়ে কথা বলেন।
রিজভী এক প্রশ্নের জবাবে বলেন, ‘রাষ্ট্রপতির সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরির ওপর নির্ভর করছে বিএনপির পরবর্তী কর্মসূচি। তিনি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করলে আমরা আন্দোলনে যাবো না। অন্যথায় পরিস্থিতি বুঝে পরবর্তী কর্মসূচি নিয়ে ভাববে বিএনপি।’
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান গণতন্ত্রহীন দেশে যেভাবে রক্তাক্ত পন্থায় নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে তাতে একটি স্বাধীন, শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ছাড়া আগামী দিনে কোনো নির্বাচন যে সুষ্ঠু হবে না সেটি বাংলাদেশের জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে।’
রিজভী বলেন, ‘নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির আশাবাদের বাস্তব প্রতিফলন ঘটলে দেশের প্রতিটি জনগণ সেটিকে অস্তরের অন্তস্থল থেকে স্বাগত জানাবে। বিএনপিও দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে সেটিকে স্বাগত জানাবে।’
অপর এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘সংবিধান অনুসারেই গ্রহণযোগ্য নির্বাচনের জন্য উদ্যোগ নিতে পারেন রাষ্ট্রপতি। তিনি এ বিষয়ে আন্তরিক হলে প্রশ্ন উঠবে না। সরকারের প্রভাবে প্রভাবিত হবে না এমন লোক দিয়ে সার্চ কমিটি গঠন করতে হবে, যারা সবার আস্থাভাজন হবেন।’
রাষ্ট্রপতির আশাবাদ অনুযায়ী কাজ বাস্তবায়ন হলে পরবর্তী জাতীয় নির্বাচন সুষ্ঠু করা সম্ভব বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ।
রাজনীতি ও যুদ্ধে দুটি মুহূর্ত থাকে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বিএনপি ক্রমাগত আন্দোলনের মধ্যে রয়েছে। বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি দিয়ে আন্দোলন অব্যাহত রেখেছে। ৫ ও ৭ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তাও শান্তিপূর্ণ হবে।
সংবাদ সম্মেলনে আরও উপ স্থিত ছি লেন, বিএন পির যুগ্ম মহাস চিব ম জিবুর রহমান সারোয়ার, খায়রুল ক বির খোকন, সহ-সাংগঠ নিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মু নির হোসেন, বেলাল আহ মেদ, নির্বাহী কমি টির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।