- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হুমাইয়ুন কবির জাহানুর’র মৃত্যুবাষির্কী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

স্টাফ রিপোর্টার
কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের উদ্যোগে অ্যাড. হুমাইয়ুন কবির জাহানুর’র মৃত্যুবাষির্কী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫ টায় খালেকাবাদ জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পড়ান খালেকাবাদ জামে মসজিদের ইমাম আতাউর রহমান লস্কর।
এসময় উপস্থিত    
 ছিলেন, খালেকাবাদ জামে মসজিদের মোতওয়াল্লি বদরুদোজ্জা আহমদ, লক্ষ্মণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শেরে নুর আলী, কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের সহ-সভাপতি রেজাউনুল হক রাজা, সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সহ-সম্পাদক রুবেল আহমদ, আব্দুস সালাম মাহবুব, ফজলে আলম রাব্বি, দুর্জয়, ইমন, আব্দুল শরীফ, মাহফুজ ও অনি প্রমুখ।

  • [১]