স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের বিশিষ্ট আইনজীবী, ক্রীড়া সংগঠক ও শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত অ্যাড. হুমায়ুন কবীর জাহানুরের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আগামিকাল মঙ্গলবার শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় পাঠাগার মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হবে।
এতে পাঠাগারের সকল সম্মানিত সদস্য এবং প্রয়াত হুমায়ূন কবীর জাহানুরের শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ শামসুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।