জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ’র জন্মদিন উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরে জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা জাপার যুগ্ম আহবায়ক রসিদ আহম্মদ।
সদস্য সচিব মনির উদ্দিন মনিরের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা জাপার যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী খুশনুর, জাপা নেতা সাবেক এপিপি অ্যাড. মোহাম্মদ মানিক, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, জেলা জাতীয় পার্টির সদস্য শওকত আলী ও আব্দুল মান্নান, জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল কদ্দুস, জাতীয় মহিলা পার্টির আহবায়ক ও সুনামগঞ্জ পৌর কাউন্সিলর পিয়ারা বেগম, যুগ্ম আহবায়ক ফরিদা বেগম, পল্লীবন্ধু পরিষদ সুনামগঞ্জ জেলার সদস্য সচিব মোশাহিদ আলম তালুকদার মহিম, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সুমন স্বপন প্রমুখ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাপা নেতা ফারুক মেনর ফয়জুর রহমান জামাল উদ্দিন, জুয়েল রানা, এরশাদ আহমদ ছাব্বির, আহমদ হোসাইন চৌধুরী, জহুর মিয়া, জিয়ানুর হক, সাইফুল ইসলাম প্রমুখ।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপির। তিনি শুক্রবার রাতে সস্ত্রীক করোনা পজেটিভ হওয়ায় হোম কোয়ারেন্টাইনে আছেন। স্মরন সভা শেষে দোয়া মাহফিলে পল্লীবন্ধু এরশাদের রুহের মাগফেরাত কামনা করে এবং বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি ও উনার সহধর্মিণী মাসকূরা হোসেইন দীনার সুস্থতার জন্য মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় ওলামাপার্টি সুনামগঞ্জ জেলার আহবায়ক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম আলাল। প্রেসবিজ্ঞপ্তি