আগামীকাল বুধবার সদর উপজেলার হুসেনপুর মনমতেরচর ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। টুকেরবাজার মাদ্রাসার মুহতামিম হযরত মাও. আব্দুল ওয়াহ্হাব’র সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হযরত মাও. ইসমাঈল হোসেন সিরাজী, প্রধান বক্তা হযরত মাও. ফরহাদ উদ্দিন আইয়ুবী। আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত
থাকবেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খুশনুর। (প্রেস বিজ্ঞপ্তি)