- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হুসেন বখ্তের ৯১তম জন্মবার্ষিকীতে আলোচনা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগ নেতা হুসেন বখ্তের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের আয়োজনে সৈকতুল ইসলাম শওকতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অ্যাড. সুরেশ চন্দ্র দাস, কথাসাহিত্যিক অ্যাড. স্বপন কুমার দেব, মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. চান মিয়া, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রমুখ। আলোচনা সভা শেষে হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ব্তিরণ করেন অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোকসানা আলম শশী।

  • [১]