বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি, উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা হেনা দাসের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪টায় জেলা শাখার সভাপতি গৌরি ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরীর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, জেলা শাখার সাবেক সভানেত্রী শীলা রায়, সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী সম্পা।
সভায় বক্তারা হেনা দাসের স্মৃতিচারণ করে বলেন, নারীর মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলন, সকল প্রগতিশীল আন্দোলনের নেতা তিনি। আজ দেশের এই সময়ে তাঁকে অনুসরণ করে আগামী প্রজন্মকে এগিয়ে যেতে সহায়ক হবে।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন, জেলা শাখার সহ-সভাপতি নিগার সুলতানা কেয়া, আন্দোলন সম্পাদক অমিতা রায়, লিগ্যাল এইড সম্পাদক রাশিদা বেগম, প্রচার প্রকাশনা সম্পাদক মিনা পাল, সদস্য গৌরি দাস, আতিফা ইসলাম সাথী ও তৃণমূল সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি