স্টাফ রিপোর্টার
পাবনা জেলায় হেযবুত তওহীদ কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও একজনকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় শহরের বক পয়েন্টে সুনামগঞ্জ জেলা হেযবুত তওহিদ এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদ’র সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক আহমদ রোমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, জেলা হেযবুত তওহীদ নেত্রী মাফিকুল বেগম সোহানা, শান্তিগঞ্জ উপজেলা সভাপতি রুহুল আমিন, সদস্য আহমদ আল ফয়েজ প্রমুখ।