- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হোটেল কক্ষে নাট্যকর্মী চুমকি খুন- কে এই মহিম?

বিশেষ প্রতিনিধি
শহরের একটি আবাসিক হোটেলে গত শুক্রবার নাট্যকর্মী চুমকি’র স্বামী খুনী মঈনুল ইসলাম মহিমের বাড়ি জামালগঞ্জের মল্লিকপুরে। তার বাবা মরহুম ফুল মিয়া, মা হাওয়ারুন্নেছা। ৫০ বছর বয়সি হাওয়ারুনন্নেছা স্বামী’র মৃত্যুর ৩ বছর পর থেকে লন্ডন প্রবাসী ভাই আমিরুল ইসলামের সুনামগঞ্জ শহরের পশ্চিম হাজীপাড়ার বাসায় ছিলেন ১৭ বছর। ৩ বছর হয় হাওয়ারুন্নেছা বাবার বাড়ি দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া ইউনিয়নে তেহকিয়ায় অবস্থান করছেন। ২ ছেলে ও ১ মেয়ের জনক ফুল মিয়া ২০ বছর আগে মারা যান। মঈনুল ইসলাম মহিম হাওয়ারুন্নেছার বড় ছেলে। চুমকির মৃত্যুর ঘটনার পর হোটেল রেজিস্টারের ঠিকানা পশ্চিম তেঘরিয়া এবং মহিমের আইডি কার্ডের ঠিকানা পশ্চিম হাজীপাড়া উল্লেখ ছিল। কিন্তু ঐ দুই মহল্লায় এই নামে কোন ছেলে না থাকায় পুলিশ-সাংবাদিক সকল মহলেই খুনি মহিমের ঠিকানা নিয়ে ধূ¤্রজাল সৃষ্টি হয়েছিল। রবিবার পশ্চিম হাজীপাড়া ও পশ্চিম তেঘরিয়ায় কয়েক ঘণ্টা ঘুরে মহিম’র আদ্যোপান্ত জানা যায়। শনিবার চুমকির মা শাহেদা বেগম মামলা করলেও পুলিশ এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। অবশ্য মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সেপেক্টর সাইদুজ্জামান বলেছেন, ‘মহিমের মোবাইল ট্র্যাকিং করে তার অবস্থান জানার চেষ্টা করা হচ্ছে।’
প্রায় ৩০ বছর আগে দক্ষিণ সুনামগঞ্জের তেহকিয়ার মাস্টার হারিছ উদ্দিন আহমদের মেয়ে হাওয়ারুন্নেছার বিয়ে হয় জেলার জামালগঞ্জের মল্লিকপুর গ্রামের ফুল মিয়ার সঙ্গে। ২০ বছর আগে শিশু মহিমসহ আরও দুই ছেলে-মেয়েকে রেখে মারা যান ফুল মিয়া। ফুল মিয়ার মৃত্যুর ৩ বছর পর পশ্চিম হাজীপাড়ার বাসিন্দা লন্ডন প্রবাসী আমিরুল ইসলাম বোন হাওয়ারুন্নেছা এবং ৩ সন্তানকে হাজীপাড়ায় নিয়ে আসেন। এরপর থেকে সন্তানদের নিয়ে ওখানেই থাকতেন হাওয়ারুন্নেছা। অনেকটা অভিভাবকহীন অবস্থায় বড় হওয়া মহিম ছোটকাল থেকেই বখাটে ছিল। ষষ্ঠ শ্রেণিতে  
উঠেই পড়াশুনা চুকিয়ে দেয় সে। পশ্চিম হাজীপাড়ার মামার বাসায় থাকা অবস্থায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয় তার। এই পাড়ার বাসিন্দারা তাকে মঈনুল হিসাবে চিনেন। মহিম এবং তার বাবা ফুল মিয়ার নাম কেউ না শুনায় খুনের ঘটনার পর তার (খুনির) পরিচয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়।
৭ বছর আগে খালাতো বোনকে প্রেম করে বিয়ে করে মঈনুল ইসলাম ওরফে মহিম। লিজা (ছদ্মনাম) নামে এক শিশু কন্যাও রয়েছে তাদের। পোশাক-আশাকে সব সময় স্মার্ট থাকে মহিম। গত ৭-৮ বছর ধরে একাধিক বেসরকারি কোম্পানিতে চাকুরি নিলেও কয়েক মাস এক কোম্পানিতে চাকুরি করে, হয় চাকুরি ছেড়েছে, না হয় কর্তৃপক্ষ তাকে চাকুরি”্যুত করেছে। মহিম শহরের ওয়েজখালী সুরমা নাট্যগোষ্ঠীতে অভিনয় করতো। ঐ নাট্যগোষ্ঠীর ‘সুখের ঘরে শয়তান’ নামের একটি সিডি ওয়েজখালি এলাকার অনেকের কাছেই রয়েছে। বছর খানেক আগে সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের নরুল্লা গ্রামের প্রয়াত হারুনুর রশিদের মেয়ে চুমকি’র সঙ্গে পরিচয় হয় তার। চুমকিকে ফুসলিয়ে অভিনয় শিল্পী করার লোভ দেখায় সে। পরে ষষ্ঠ শ্রেণি পড়–য়া চুমকি ও মহিম আরেকটি নাটকের (চাই না আমি নষ্ট হতে) সিডি করে। এই নাটকে নায়ক-নায়িকা তারাই ছিল। এই নাটক শেষ করেই চুমকিকে বিয়ে করে সে।
৭ মাস আগে বিয়ের কাবিনও হয় এবং কোর্ট ম্যারেজও হয়। কোর্টে কনে ও বর পক্ষে স্বাক্ষী দেন চুমকির খালাতো বোন সদর উপজেলার জগজ্জীবনপুরের সালমা বেগম ও সৈনিকলীগের সুনামগঞ্জ সদর উপজেলার সভাপতি নোমান হাসান।
আগের স্ত্রী’র অনুমতি না নিয়েই বিয়ে করে মহিম। মহিমের প্রথম স্ত্রী এই খবর পেয়ে তার বাবার বাড়ির লোকজনকে খবর দেয়। পরে তারা (বাবার বাড়ির লোকজন) মহিমের বড়পাড়ার ভাড়াটিয়া বাসা থেকে সন্তানসহ তাকে নিয়ে যায়। বড়পাড়ার ভাড়াটিয়া ঐ বাসার কয়েক মাসের ভাড়া বকেয়া থাকায় ৩ মাস আগে মহিম-চুমকিকে বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেন বাড়ির মালিক। পরে ওয়েজখালিতে বাসা ভাড়া নিয়ে বিডি ফুড’এ চাকুরি নেয় মহিম। চুমকিকে নিয়ে ওখানেই ৩ মাস যাবৎ ছিল মহিম। গত বৃহস্পতিবার ঐ বাসা ছেড়ে আসতে চেয়েছিল মহিম। কিন্তু ২ মাসের ভাড়া বকেয়া থাকায় বাড়ির মালিক মালামাল সরিয়ে আনতে দেয়নি। রাতে পুরাতন বাসস্টেশনের আল হেলাল হোটেলে উঠে মহিম ও চুমকি। শুক্রবার সকালে নাস্তা আনার কথা বলে হোটেল থেকে বেরিয়ে ১১ টা পর্যন্ত না ফেরায় এবং হোটেল কক্ষের বাইরের দিকে তালা, ভিতরে মানুষ- এই অবস্থায় দরজায় ডাকাডাকি করে কোন শব্দ না পাওয়ায় পুলিশে খবর দেয় হোটেল কর্র্তৃপক্ষ। পুলিশ বিকল্প চাবি দিয়ে দরজা খুলে গলায় ওড়ানা পেঁচানো চুমকির লাশ দেখতে পায়।
পশ্চিম তেঘরিয়ার বাসিন্দা মহিমের মামা শহীদুল ইসলাম বলেন,‘মহিম আমার খালাতো বোনের মেয়েকে প্রেম করে বিয়ে করে জ্বালাতন করতো। এজন্য কয়েক বছর ধরেই আমার সঙ্গে যোগাযোগ নেই তার। প্রথম স্ত্রীকেই ভরণ পোষণ দেয় না, এই অবস্থায় আরেকটি মেয়েকে প্রথম স্ত্রী’র অনুমতি ছাড়া বিয়ে করলো সে, এই বিয়ের সঙ্গে যারা যুক্ত ছিল তারাইবা এমন কাজটি কীভাবে করলো’।
সুনামগঞ্জ সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন,‘হোটেল কক্ষে স্ত্রী চুমকিকে হত্যার দায়ে চুমকির মা শাহেদা বেগম বাদী হয়ে মহিমকে আসামী করে মামলা দায়েরের পর পুলিশ মহিম-চুমকির বিয়ের কাবিন ও আইডি কার্ডসহ কিছু আলামত উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে সে তার আইডি কার্ডে মামার বাড়ির ঠিকানা (পশ্চিম হাজীপাড়া) ব্যবহার করেছে, এর বেশি জানা যায়নি, পুলিশ এই মামলা নিয়ে কাজ করছে’।

  • [১]