- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হোটেল শ্রমিকদের বিক্ষোভ মিছিল সমাবেশ

স্টাফ রিপোর্টার
রমজানের সময় ছাঁটাই—নির্যাতন বন্ধ, সকল বকেয়া মজুরি পরিশোধ, মজুরি বোর্ড গঠন করে বাঁচার মত নিম্নতম মূল মজুরি নির্ধারণ, বেকার শ্রমিকদের বেকার ভাতা, সর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালু, সবেতনে ছুটিসহ উৎসব বোনাস প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন।
বুধবার বিকাল ৫টায় পৌর শহরের সোমপাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্য়ালয়ের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আলফাত উদ্দিন চত্বরে সমাবেশে মিলিত হয়।
সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি লিলু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিন্টু দাসের পরিচালায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক রত্নাংকুর দাস জহর, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম (ছদরুল), হোটেল শ্রমিক ইউনিয়ন বাদাঘাট শাখার সভাপতি আমির হোসেন, সম্পাদক জয়দেব দাস, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য রুপাংকর দাস রিন্টু,আমির উদ্দিন, হকার্স শ্রমিক আব্দুল হাই, রহমত আলী, বারকী শ্রমিক সংঘের জেলা কমিটির সহ সম্পাদক কাদির মিয়া, বিনন্দ কর প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, চাল—ডাল, তেল—লবণ—চিনি, মাছ—মাংস, ডিম—দুধ, শাক—সবজিসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠছে। সরকারের দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলের মূল্য ও নিত্যপণ্যের বৃদ্ধি করে শ্রমিক, শ্রমজীবী, স্বল্প আয়ের মানুষ ও ব্যাপক জনগণের জীবন ও জীবিকাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রেই লাগামহীন মূল্য বৃদ্ধি ঘটলেও শ্রমিক—কৃষক—জনগণের আয় বাড়েনি।
সভা থেকে সিলিন্ডার গ্যাসের বর্ধিতমূল্য প্রত্যাহারসহ নিত্যপণ্যের মূল্য কমানো, গ্যাস—বিদ্যুতের মূল্য বৃদ্ধির পরিকল্পনা বাতিল করা, রমজান মাসে শ্রমিক ছাঁটাই বন্ধ, ঈদের আগে বেতন বোনাস প্রদান,পবিত্র রমজান মাসে সবেতনে ছুটি, বাজারদরের সাথে সংগতিপূর্ণ নিন্মতম মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, শ্রমিকদের জন্য রেশনিং চালু, ৮ ঘন্টা কর্ম দিবস, নিয়োগ পত্র, পরিচয় পত্রসহ শ্রম আইন বাস্তবায়ন করার জোর দাবি জানানো হয়।

  • [১]