ঈদুল আযহার পূর্বে বকেয়া পাওনা, মজুরি ও এক মাসের মজুরির সমপরিমাণ উৎসব বোনাস প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন।
রবিবার বিকালে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়।
সংগঠনের সভাপতি লিলু মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির, হোটেল শ্রমিক ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আহব্বায়ক রতœাংকুর দাস জহর, যুগ্ম আহব্বায়ক সাইফুল আলম ছদরুল, গণতান্ত্রিক মহিলা সমিতির সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহব্বায়ক লিপি বাল্মিপী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সহ সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক, বিনন্দ কর, সহ সম্পাদক আইয়ুব আলী, রহমত আলী, আলমগীর প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি