সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- চট্ট-১৯৩৩) নেতা মো.ছাদেক মিয়ার উপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন জেলা শাখার সভাপতি মঈনুল হক রনি ও সাধারণ সম্পাদক লীল মিয়া। এসময় তারা ছাদেক মিয়ার উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান।
গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫.৩০ টায় সিলেটের বন্দর বাজারস্থ সংগঠনের কার্যালয়ের সামনে মো.ছাদেক মিয়ার উপর সফর আলী ও আরিফ, জমির, উজ্জল গংদের সন্ত্রাসী হামলা করে হত্যাচেষ্টা করে। অফিসে থাকা অপরাপর শ্রমিকনেতারা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান। প্রেস বিজ্ঞপ্তি