- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘হোমিও চিন্তা’র মোড়ক উন্মেচন ও হোমিও চর্চা কেন্দ্রের মতবিনিময়

হ্যানিম্যানিয় চেতনার মুখপত্র ‘হোমিও চিন্তা’র মোড়ক উন্মেচন ও হোমিও চর্চা কেন্দ্রের মতবিনিময়  মৌলভীবাজারের শমসেরনগর রোডস্থ সৈয়দ মঞ্জিলে অনুষ্ঠিত হয়। ডা. অবনী শর্ম্মার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক সমাজ চিন্তক হোয়াইট পার্ল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ শাহজাহান। অনুষ্ঠানে বিশেষ আতিথ্য করেন বাহোপ জেলা সম্পাদক  ডা. কানুপদ দত্ত, সাপ্তাহিক পূর্বদিক সম্পাদক মুজাহিদ আহমদ, সমাজসেবী রাজনীতিক ব্যক্তিত্ব মোঃ আঃ কুদ্দুছ, সাপ্তাহিক হোমিও বার্তা সম্পাদক ডা. আব্দুর রহমান, বাহোপ সদস্য ডা. অজয় ভট্টাচার্য্য, লেখক অধ্যাপক অবিনাশ আচার্য্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমলেশ শর্ম্মা, মোঃ মনির হোসেন প্রমুখ।
হোমিও চিন্তার সম্পাদক শহীদ সাগ্নিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন হোমিও চর্চা কেন্দ্রের অন্যতম সদস্য ডা, হৃষিকেশ পাল, ডা. বিনয়ভূষণ দত্ত, ডা. রাকেশ মোহান্ত, তাপস পাল, মোঃ মিজানুর রহমান, আতাউর রহমান, মোঃ ইমরান আলী, ডা. সুবল চন্দ্র শীল, সৈয়দ আমিরউদ্দিন প্রমূখ। সভার শুরুতে উপস্থিত অতিথিবৃন্দ হ্যানিম্যানিয় চেতনার মুখপত্র ‘হোমিও চিন্তা’র আনুষ্ঠানিক মোড়ক উন্মেচন করেন। সভায় ডা, আব্দুশ শহীদ সাগ্নিকের সম্পাদনায় সরকারি নিবন্ধনের মাধ্যমে ত্রৈমাসিকভাবে প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় মোঃ এমদাদুর রহমান ও ইমতিয়াজ সাগ্নিক রোমনের সহযোগিতায় প্রকাশিত হোমিও চিন্তার প্রকাশসকের দায়িত্ব আতাউর রহমান শাহজাহান গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া ইউনাইটেড হোমিও একাডেমীর কার্যক্রম ও চর্চাকেন্দ্রের প্রশিক্ষনের কাজ অব্যাহত রাখার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]