- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হোসেন বখত’র ৪৪তম মৃত্যু বাষির্কী পালন

স্টাফ রিপোর্টার
গণ মানুষের নেতা ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের সংগঠন হোসেন বখত এর মৃত্যু বাষির্কী উপলক্ষে পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ জগৎজ্যাতি পাঠাগারে জয় বাংলা শিশু কিশোর পরিষদের আয়োজনে হোসেন বখত এর ৪৪ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈকতুল ইসলাম শওকেতের সভাপতিত্বে ও রোকসানা আলম শশীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন  জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল মোমেন, মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, অ্যাড. রইছ উদ্দীন আহমেদ, অ্যাড. আফতাব উদ্দীন প্রমুখ।  
আলোচনা সভা শেষে সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিশু কিশোরদের  মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।

  • [১]