স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগ নেতা হোসেন বখ্ত এর ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জয় বাংলা শিশু কিশোর পরিষদের আয়োজনে পৌর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকতের সভাতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর হোসেন আহমদ রাসেল, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল করিম, অ্যাড. চান মিয়া, অ্যাড. নজরুল ইসলাম, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি আরিফুল আলম, জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জন্টু তালুকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি বিকাশ কান্তি দে, পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক শামছুল কাদির মিছবাহ, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক লিটন সরকার প্রমুখ।