তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে হ্যান্ডট্রলির চাকায় পৃষ্ট হয়ে ৯ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও গ্রামের মোতালিব মিয়ার ছেলে শরীয়তউল্লা।
জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের জলামিন নামে একজন হ্যান্ডট্রলি চালিয়ে লামাগাঁও গ্রামের সামনে দিয়ে যাচ্ছিল। এসময় নিজ বাড়ি থেকে রাস্তায় দৌঁড়ে এসে গাড়ির পিছনের চাকায় নিচে পড়ে পৃষ্ট হয়ে মৃত্যু হয় শরীয়তউল্লা। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
তাহিরপুর থানার এস আই পাপেল রায় জানান, একটি শিশু হ্যান্ডট্রলির চাকায় পৃষ্ট হয়ে মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। বাদী অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।