স্টাফ রিপোর্টার
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ফ্যান্টম হিরোজ। বুধবার বিকাল সাড়ে ৩টায় সুনামগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ফ্যান্টম হিরোজ ৩১-১০ গোলে এফ এইচ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের খেলোয়াড়
মামুন আহমদ অপু ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি পারভেজ আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালামসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।