কামরান আহমেদ
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় অনুর্দ্ধ -১৬ বালকদের সাত দিন ব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা স্টেডিয়ামে হ্যান্ডবল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। হ্যান্ডবল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে জেলা প্রসাশক শেখ রফিকুল ইসলাম বলেন, সুনামগঞ্জ অত্যন্ত শান্তিপ্রিয় শহর। আমাদের জেলার ছেলে মেয়েরা লেখাপড়ার পাশাপাশি গান, খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। খেলাধুলা করলে মানুষের মন ও শরীর ভাল থাকে লেখাপড়ায় মন বসে। নিজেকে সমাজের কাছে প্রতিষ্ঠিত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত গূরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী,সহ সভাপতি পারভেজ আহমেদ, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল ফেডারেশনের কোচ মো.রাশিদুল হাসান, কোষাধ্যক্ষ শামীম আহমেদ, হ্যান্ডবল সেক্রেটারী মাসুদ আলম চৌধুরী, ক্রীড়া সংস্থার মেম্বার ইকবাল আহমেদ, ক্রীড়া সংস্থার সদস্য সুমন বখ্ত, মোজাম্মেল হক মুমিন প্রমুখ। সাত দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে ১৪ জন খেলোয়াড়কে বাছাই করা হবে। এই ১৪ জন কে জাতীয় পর্যায়ে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।