- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হয়রানি করে কারো কাছ থেকে আয়কর নেওয়া যাবে না -এমপি মিসবাহ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, আয়কর এমনভাবে আদায় করতে হবে যেনো এটি মানুষের বোঝা না হয়ে যায়। তারা যেনো ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মানুষকে আয়কর প্রদানে উৎসাহী করতে হবে এতে কোনো রকমের হয়রানি যেনো না হয়। বাংলাদেশ বর্তমানে উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছে এবং বাংলাদেশের মানুষের জীবন-মান অনেক পরিবর্তন হয়েছে। তারপরেও আমরা মনে করি প্রত্যেক্ষ কর
প্রদানকারী সংখ্যা অনেক কম। গোটা বাংলাদেশে প্রত্যেক্ষভাবে কর প্রদানকারী সংখ্যা সম্ভবত ৫০ বা ৬০ লাখের মতো। অথচ ঢাকা সিটি কর্রোপোরেশন এলাকায়ই ৪০ বা ৫০ লাখ মানুষ আয়করের আওতায় আসার কথা। আমি দেখেছি ব্যবসা করতে গিয়ে যাদের টিআইএন কার্ড প্রয়োজন তারা টিআইএন করে শুধু আয়কর দেওয়ার তালিকায় প্রবেশ করলেও বাস্তবে আয়কর দিচ্ছেন কি না আমরা নিশ্চিত না।
শনিবার সকালে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আয়কর মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার পংকজ লাল সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ পরিচালক এমরান হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান (পিপিএম), সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. চাঁন মিয়া, কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সালেহ আহমেদ প্রমুখ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উর্মি খানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, কর অঞ্চল সিলেটের সহকারি কর কমিশনার তন্ময় কান্তি সরকার।
আলোচনা সভা শেষে শহীদ আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গনে বেলুন ও কবুতর উড়িয়ে আয়কর মেলার উদ্বোধন করেন অতিথিরা।
উল্লেখ্য, ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই আয়কর মেলা চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। এ উপলক্ষে শহীদ আবুল হোসেন মিলনায়তনে কর বিভাগের মোট ১২ টি স্টল তৈরি করা হয়েছে।

  • [১]