- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

১০০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
করোনা পরিস্থিতিতে সুনামগঞ্জ জেলার ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১.৩০টায় পৌর শহরের ওয়েজখালী এলাকায় সুনামগঞ্জ জেলার দৃষ্টি প্রতিবন্ধী এবং সুনামগঞ্জ অন্ধ কল্যাণ সমিতির ১০০ জন সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, মোহাম্মদ সুহেল মাহমুদ, সুনামগঞ্জ সদরউপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সুনামগঞ্জ অন্ধ কল্যাণ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]