- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

১০০ পরিবারকে নগদ অর্থ সহায়তা দিলো নিলয় সোসাইটি

১০০ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে নিলয় সোসাইটি। শুক্রবার রাত ৮টায় নতুনপাড়ায় সোসাইটি কার্যালয়ে এই সহায়তা প্রদান করা হয়। এসময় নিলয় সোসাইটি গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিলয় সোসাইটি গ্রুপ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ শহরের আড্ডাবাজী দেশব্যাপী সুবিদিত হয় প্রয়াত দেশবরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমানের জাতীয় পত্রিকায় লেখনীর মাধ্যমে। এ শহরের ছেলেদের কিছু থাক বা না থাক, আড্ডা না হলে জীবন্মৃত অবস্থা ঠেকে। শহরের উকিল পাড়া, নতুনপাড়া, ষোলঘর মোড়, পৌরবিপনী, হোসেন বখ্ত চত্বর, লঞ্চঘাটসহ বিভিন্ন পয়েন্টে সার্কেল ভিত্তিক ভরপুর আড্ডায় জমজমাট থাকে। এ আড্ডার টানে শহরের বাইরে চাকুরীতে জয়েন করেনি এমনও লোক আছে। প্রবাসীরা সুযোগ পেলেই ছুটে আসেন। নতুনপাড়ায় এখন আড্ডা অনেকটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। দুটো বিভিন্ন বয়সী গ্রুপ অফিস ভাড়া নিয়েছে স্রেফ আড্ডার জন্য। এমনই একটি গ্রুপ ( বিভিন্ন বয়েসের সমমনা), নাম নিলয় সোসাইটি। সামাজিক দায়বদ্ধতার দিক বিবেচনায় এই গ্রুপ থেকে ১০০ পরিবারকে নগদ অর্থ সহায়তা করা হয়েছে। কিছু দিন পূর্বে এক গরীব মেডিকেল ছাত্রীকেও আর্থিক সহায়তা করা হয় গ্রুপের পক্ষ থেকে।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]