- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে জাপার একক প্রার্থী

ছাতক প্রতিনিধি
ছাতকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩ ইউনিয়নের মধ্যে ১০টিতে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির একক প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে। বুধবার সকালে গোবিন্দগঞ্জে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে মতবিনিময় শেষে দুপুরে জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আ.ন.ম ওহিদ কনা মিয়ার নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।  উত্তর খুরমা ইউনিয়নে জাতীয় পার্টির রমজান আলী, দক্ষিণ খুরমা ইউনিয়নে  আবুল খায়ের, নোয়ারাই ইউনিয়নে শামীম আহমদ, চরমহলা ইউনিয়নে আব্দুস সাালাম, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও সেলিম আহমদ, সিংচাপইড় ইউনিয়নে আব্দুল আহাদ, জাউয়াবাজার ইউনিয়নে আবুল কালাম, দোলারবাজার ইউনিয়নে আব্দুল হামিদ, ভাতগাঁও ইউনিয়নে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়া ও ইসলামপুর ইউনিয়নে পার্টির ইব্রাহিম আলী মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র দাখিলের সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু রইছ কাহার, সাধারণ সম্পাদক সামছুদ্দিন মিয়াসহ জাপা ও যুব সংহতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]