- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

১০ টাকা কেজি চাল বিতরণে অনিয়ম_ছাতকে অনিয়মের তদন্ত শুরু

জাউয়া প্রতিনিধি
ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের দুই ডিলার কর্তৃক সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল বিষয়ে অনিয়মের তদন্ত শুরু করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জেলা প্রশাসকের নির্দেশে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসাবে উপজেলা খাদ্য কর্মকর্তা সাহাব উদ্দিন বুধবার সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে চাল বিক্রিতে অনিয়মের বিষয়টি সরজমিনে তদন্ত করেন।
তদন্তকারী কর্মকর্তা সাহাব উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউনিয়নের সব কয়টি ওয়ার্ড তদন্ত করতে ২-৩ দিন সময় লাগবে, এখন আমাদের তদন্তের কাজ অব্যাহত রয়েছে। এদিকে ১০ টাকা কেজি মূল্যের চাল ভুক্তভোগীদের  মাঝে বিক্রয় না করে আত্মসাতের প্রতিবাদে আজ বৃহস্পতিবার বেলা ২ টার সময় দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে “দক্ষিণ খুরমা ইউনিয়ন সচেতন নাগরিক ফোরাম” এর আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান জানান, উপজেলা খাদ্য কর্মকর্তাকে বিষয়টি প্রাথমিক ভাবে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি তদন্ত শুরু করেছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

  • [১]