- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

১০ টাকা কেজি চাল বিতরণে দুর্নীতির অভিযোগে দিরাইয়ে ডিলার বাতিল

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় ১০টাকা কেজি চাল বিতরণে ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ডিলার উপজেলার চরনারচর ইউনিয়নের লৌলারচর গ্রামের বিনন্দ ভূঁইয়ার ছেলে বরুন ভূঁইয়া। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায়  ডিলারসীপ বাতিল ও জামানতের টাকা বাতিল করা হয়েছে।
মঙ্গলবার লৌলারচর গ্রামের বিজন সামন্ত ও শহিদ মিয়া উপজেলা      
নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ইউএনও তৌাহদুজ্জামান পাভেল অভিযুক্ত ডিলার বরুন ভূঁইয়ার ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত দেন।
জানা গেছে, চরনারচর ইউনিয়নে নিয়োজিত ডিলার বরুন ভূঁইয়া শুরু থেকেই দুর্নীতি করে আসছেন। চরনারচর বাজারে ১০ টাকা কেজি চাল বিতরণ করার কথা থ্কালেও মঙ্গলবার মিলন বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩০ কেজি ওজনের ১২ বস্তা চাল কালোবাজারে বিক্রির সময় আটক করা হয়।
লৌলারচর গ্রামের এমরান মিয়া জানান, খাদ্যবান্ধব কর্মসুচির চাল বিতরণে প্রতি কার্ডে ৪০ টাকা করে নিয়েছেন।
একই গ্রামের চম্পা আক্তার জানান, ডিলার বরুন তিন মাসে প্রাপ্য ৯০ কেজির মধ্যে ৩০ কেজি চাল দিয়েছে এবং জাহাঙ্গীর আলমকে ৯০ কেজির মধ্যে ৬০ কেজি চাল দেয়া হয়েছে।
গ্রামের অঞ্জন সামন্ত জানান, মানুষের এই দুর্যোগ মুহূর্তে দুর্নীতিবাজ ডিলার বরুনকে হাতে নাতে ধরা হল। কিন্তু তাকে যথাযথ শাস্তি না দিয়ে লঘু দন্ড দিয়ে ছেড়ে দেয়ার বিষয়টি রহস্যজনক ।

  • [১]