- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

১০ টি ব্রডগেজ লোকোমোটিভ হস্তান্তর করেছে ভারত

বাংলাদেশ রেলওয়েকে ১০টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) হস্তান্তর করেছে ভারত। সোমবার বিকেল ৩টায় উভয় দেশের রেলমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব হস্তান্তর করা হয়।
এক ভার্চুয়াল অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শংকর এবং রেল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, রেলপথ প্রতিমন্ত্রী শ্রী অঙ্গদি সুরেশ। বাংলাদেশের রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল কালাম আব্দুল উপস্থিত ছিলেন।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, ভারতীয় রেলওয়ে আমাদের ১০টি ব্রডগেজ ইঞ্জিন ‘ঈদ উপহার’ হিসেবে আমাদের দিচ্ছে। ইঞ্জিনগুলো হস্তান্তরে ভারতীয় রেলের পক্ষ থেকে বিকেল ৪টায় দর্শনা স্টেশনে এসে পৌঁছায়।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শংকর পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে রচিত ভারত ও বাংলাদেশের মধ্যকার কালোত্তীর্ণ সম্পর্কের গভীরতার কথা তুলে ধরেন। কোভিড-১৯ মহামারীতেও দ্বিপাক্ষিক সহযোগিতার গতি হ্রাস না পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করে বলেন যে, চলমান ঐতিহাসিক মুজিববর্ষে তিনি এ জাতীয় আরও মাইলফলক অতিক্রম করার প্রত্যাশা করছেন।
সংবাদ বিজ্ঞপ্তি

  • [১]