- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

১০ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্র্যাম্যমাণ আদালত

জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের নির্দেশনায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর আলোকে সারাদেশে একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় সদর উপজেলার ওয়েজখালীতে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান ও নতুন ও পুরাতন বাস টার্মিনালে       
৪ টি ব্যবস্থা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
ওয়েজখালিতে আমির আলী কে ১ হাজার, জাহিদ হাসানকে ১ হাজার, আজিজুল হককে ২হাজার ৫০০ টাকা, ছাব্বির আহমদ-কে ২হাজার টাকা, আয়না মিয়াকে ১ হাজার, আল আমিন কে ১ হাজার টাকা, নতুন বাস টার্মিনালের দুইটি প্রতিষ্ঠানের ব্যবসায়ী তন্ময় দেবকে ১ হাজার টাকা, দুলাল আহমদকে ৫শত টাকা, সতর্কতামূলক সাইন না থাকায় পুরাতন বাস টার্মিনালে অবস্থিত দুইটি ব্যবসা প্রতিষ্ঠান যথাক্রমে শ্যামলী বাস কাউন্টারের ম্যানেজার আলাল মিয়াকে ৫শত’ টাকা, সৌদিয়া বাস কাউন্টারের ম্যানেজার রাসেলকে ৫শত’ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মো. শাকিল আহমেদের নেতৃত্বে সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র হেল্থ এডুকেশন অফিসার ও প্রসিকিউশন কর্মকর্তা মো. ওমর ফারুক এর মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ এর নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার সহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রসিকিউশন কর্মকর্তা ও আরডিএসএর নির্বাহী পরিচালক প্রতিটি দোকানীকে ও উপস্থিত ব্যক্তিদের তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারে ক্ষতিকর দিকসমূহ সহ গণসচেতনতা তৈরীর উপর কথা বলেন এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট জরিমানা প্রদানকারী ব্যক্তিদের আইনী বিধিবিধান অনুযায়ী ব্যবসা পরিচালনা করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।  প্রেস বিজ্ঞপ্তি

  • [১]