- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

১০ মাস পরও সন্ধান মিলেনি বিশ্বম্ভরপুরের নাসিমা খাতুনের

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরের নিখোঁজ চতুর্থ শ্রেণীর ছাত্রী নাসিমা খাতুনের ১০মাস পরও সন্ধান পাওয়া যায়নি। সুনামগঞ্জ জেলাধীন বিশ্বম্ভরপুর ্উপজেলার পলাশ ইউনিয়নের গোলগাঁও গ্রামের আব্দুল জব্বারের কন্যা ৪র্থ শ্রেণীর ছাত্রী নাসিমা খাতুন (১২) গত বছরের ২২ অক্টোবর নিখোঁজ হয়।
জানা যায়, গত বছরের ২২ অক্টোবর বিকালে নাসিমা খাতুন অন্যান্য ছেলে-মেয়েদের সাথে খেলাধুলা করতে যায়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মিলেনি। এ দিনেই পিতা আব্দুল জব্বার মেয়ের নিখোজ বিষয়ে বিশ্বম্ভরপুর থানায় একটি জিডি এন্টি করেন। জিডি নং- ৮৫০, তারিখঃ ২২/১০/২০১৯ইং।
নাসিমা খাতুন (১২) ৪র্থ শ্রেণীতে লেখাপড়া করত। তার গায়ের রং ফর্সা, মুখ মন্ডল গোলআকার, চুল কালো, উচ্চতা ৪ফুট ৩ইঞ্চি। সে কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে। কোন সুহৃয় ব্যাক্তিবর্গ নাসিমার সন্ধান পেলে তার পিতা আব্দুল জব্বারের মোবাইল নং- ০১৭৯২-৫৩৮৭৭৭ এই নাম্বারে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

  • [১]