- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

১১ উপজেলায় টিসিবি পণ্য বিক্রয় শুরু

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ১১ উপজেলায় সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এর মাধ্যমে মসুর ডাল, চিনি, সয়াবিন তেল ও ছোলা খোলাবাজারে বিক্রি শুরু হয়েছে। শহরতলির লক্ষণশ্রী ইউনিয়নের ৮৪৩ টি পরিবার টিসিবি’র ‘ফ্যামিলি কার্ড’ দেখিয়ে এসব পণ্য কিনে নিয়েছেন। রবিবার বেলা ১১ টায় লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদে এই কর্মসূচির উদ্বোধন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ও লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ প্রমুখ।
উদ্বোধন শেষে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে, বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য এবং মানুষের স্বাভাবিক জীবন নিশ্চিতের লক্ষে করার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিসিবি’এর মাধ্যমে মসুর ডাল, চিনি, সয়াবিন তেল ও ছোলা খোলাবাজারে বিক্রি শুরু করার নির্দেশ দিয়েছেন। সুনামগঞ্জের সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নবাসীকে টিসিবির পণ্য দেবার মাধ্যমে এই জেলায় কার্যক্রম শুরু হলো।
তিনি জানালেন, প্রথম পর্যায়ে সুনামগঞ্জ জেলার ১ লক্ষ ১৪ হাজার ৯১০ জন মানুষ নির্ধারিত এলাকায় পাবেন এই পণ্য। কোন ভিত্তবান লোক ভুলক্রমে এই কার্ডের আওতায় এসে থাকলে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই কার্ড বাতিল করা হবে এবং তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। টিসিবির ডিলাররাও পণ্য বিক্রয়ে কোন দুর্নীতি অনিয়ম করলে সংশ্লিষ্ট ডিলারকে আইনের আওতায় নেওয়া হবে। এক কথায় টিসিবি নিয়ে ধরনের দূর্নীতি, অনিয়ম আমি সহ্য করা হবে না।

  • [১]