- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

১২ জানুয়ারি হচ্ছে না প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

স্টাফ রিপোর্টার
আগামী ১২ জানুয়ারি সুনামগঞ্জবাসীর উদ্দেশ্যে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে ওইদিন তিনি বক্তব্য রাখছেন না। সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে রবিবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য এর আগে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছিল প্রধানমন্ত্রী আগামী ১২ জানুয়ারি সুনামগঞ্জের জেলা প্রশাসন, জেলার বিভিন্ন রাজনীতিবিদ, শিক্ষক, আইনজীবী, সংবাদকর্মী, কৃষকসহ নানা শ্রেণী পেশার লোকজনের সাথে সরাসরি উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলবেন।   

  • [১]