- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

১৩ দিনের মাথায় পিআইসিতে রদবদল

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে পানি উন্নয়ন বোর্ডের অধীনে ফসলরক্ষা বাঁধ নির্মাণে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) অনুমোদনের ১৩ দিনের মাথায় অধিকাংশ প্রকল্প কমিটি রদবল হতে যাচ্ছে।
জানা যায়, গত ১৯ ডিসেম্ভর তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক স্বাক্ষরিত তাহিরপুর উপজেলার শনি, মাটিয়ান ও মহালিয়া, বর্ধিত গুরমাসহ বিভিন্ন হাওরের ৬০টি বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটি অনুমোদনের পর রোববার সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের উপস্থিতিতে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ফসলরক্ষা বাঁধ সংক্রান্ত বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
সভায় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সহ সভাপতি আলী মর্তূজা, ইকবাল হোসেন তালুকদার, সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সকল ইউপি চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন প্রমুখ।
প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী মর্তূজা সাংবাদিকদের জানান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৩৬টি প্রকল্প, বাদাঘাট ইউনিয়নের ধরুন্দ বাঁধ ও দক্ষিণ বড়দল ইউনিয়নের আলমখালী বাঁধের প্রকল্প কমিটি পুনর্গঠনের বিষয়ে সভায় আলোচনা হয়েছে। বিশেষ করে শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের একই পরিবার থেকে ৩টি কমিটিতে ৩ ভাইকে প্রকল্প চেয়ারম্যান করায় মতবিনিময় সভায় কমিটির সদস্যগণ জোড়ালোভাবে আপত্তি জানান।

  • [১]