স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামীলীগ ও ১৪ দলের যৌথ উদ্যোগে গুলশানে ও শোলাকিয়ায় ঈদ জামাতের পাশে হামলা, পুলিশ হত্যাসহ দেশব্যাপি জঙ্গি হামলার প্রতিবাদে প্রতিরোধ সমাবেশ হয়েছে। সোমবার বিকেলে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্টে) এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সুনামগঞ্জ-মৌলভীবাজারের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড.শামছুন নাহার বেগম শাহানা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদুর রহমান ফারুক, আওয়ামী লীগ নেতা অ্যাড. আপ্তাব উদ্দিন, অ্যাড. আলী আমজাদ, জেলা জাসদ সভাপতি আতম সালেহ্, আওয়ামী লীগ নেতা অ্যাড. নান্টু রায়, অ্যাড. শফিকুল আলম, অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সিরাজুর রহমান সিরাজ, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত জেলা সভাপতি সুয়েব আহমদ চৌধুরী, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ প্রমুখ ।
বক্তারা বলেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদের কোন ঠাই নেই। কিন্তু কিছু লোক ধর্মের নামে দেশে জঙ্গিবাদ কায়েম করে মানুষ হত্যা করেছে। এদের হাত থেকে মুসুল্লিরাও রক্ষা পাচ্ছেন না। এরা বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তানের মত জঙ্গিদের আশ্রয়স্থল বানাতে চায়। এদের আশ্রয়দাতাদেরও খুঁজে বের করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ইসলাম শান্তির ধর্ম । ইসলামে কোন জঙ্গিবাদের ঠাই নেই। প্রধানমন্ত্রীর আদেশ অনুযায়ী ওয়ার্ড – পাড়া মহল্লায় জঙ্গিবিরোধী কমিটি গঠন করে এদেরকে প্রতিরোধ করেতে হবে। জঙ্গিদের মোকাবেলায় সরকারে পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে’।