- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জুম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় হতে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ অন্যান্যরা।

  • [১]