- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

১৫ আগস্ট হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা কৃষক লীগের কালো ব্যাজ ধারণ

স্টাফ রিপোর্টার
১৫ আগস্ট ঘৃণ্য হত্যাকাণ্ডের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা কৃষক লীগের উদ্যোগে কালো ব্যাজ ধারণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সোমবার সকালে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে কালো ব্যাজ ধারণ ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, শাহ আলম শেরুল, সদস্য সচিব বিন্দু তালুকদার, জেলা কৃষক লীগের সদস্য মেহেদী হাসান চৌধুরী রাসেল, রফিকুল ইসলাম কালা মিয়া, জহিরুল হক, আনোয়ারুল হক, তাজুল ইসলাম, সদর উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহিবুর রহমান মুহিব, সদস্য সচিব মেহেদী হাসান লিটন, সদস্য সুব্রত কুমার কর, আশরাফুল ইসলাম জহিন, তপু কর, জাহিদ হাসান পিয়াল, কৃষক লীগ নেতা আজিজ মিয়া, নূর মোহাম্মদ প্রমুখ।

  • [১]