বিশেষ প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ ওঠেছে। প্রায় ১৫ কোটি টাকা বয়ে ৭ টি ভবন নির্মাণে ওখানে মিম্নমানের ইট ব্যবহার হচ্ছে। নি¤œমানের ইট ব্যবহারে বাধা দেওয়ায় রোববার একজন মুক্তিযোদ্ধার সঙ্গে ঠিকাদারের নিযুক্ত মালামাল সরবরাহকারী’র বাকবিত-ার ঘটনা ঘটেছে। ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা বিষয়টি সংশ্লিষ্ট প্রকৌশলীসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
জেলার দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতল নার্স কোয়ার্টার, তিন তলা ডরমেটরী, তিন তলা ১৯ শয্যা হাসপাতাল ভবন, এক তলা এক্সটেনশন ভবন, চালকের বাসভবনসহ দুই তলা গাড়ি’র গ্যারেজ নির্মাণের কাজ শুরু হয়েছে। ঢাকার ঠিকাদারী প্রতিষ্ঠান এম আলী এ- সন্স এই কাজ করছে।
ভবন নির্মাণের জন্য সম্প্রতি ঠিকাদারী প্রতিষ্ঠান ২৩ হাজার ইট কর্ম এলাকায় নিয়ে আসেন। স্থানীয় লোকজন ইট নি¤œমানের দেখে এই ইট ব্যবহার না করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান এবং হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন। পরে এই ইট দিয়ে কাজ করানো বন্ধ রাখা হয়। কিছু ইট নির্মাণ এলাকা থেকে সরানো হয়। রোববার আবারও নি¤œমানের ইট নিয়ে আসেন ঠিকাদারের লোকজন। এই নিয়ে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হন। তারা এই ইট ব্যবহার না করার জন্য ঠিকাদারের লোকজনকে অনুরোধ জানান। এসময় স্থানীয় মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সঙ্গে ঠিকাদারের লোকজনের বাকবিত-া হয়।
মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এ প্রতিবেদককে মুঠোফোনে বলেন, সরকারের উন্নয়ন কাজ দুর্নীতির জন্য নষ্ট হতে দিতে পারি না। আমাদের এমপি (মুহিবুর রহমান মানিক) সাহেব তাঁর ঘনিষ্টদেরও দুর্নীতি করতে উৎসাহিত করেন না। এমপি সাহেবই সরকারি উন্নয়ন কাজে যাতে অনিয়ম না হয় খেয়াল রাখার জন্য সব সময় বলে থাকেন। এই ঠিকাদার এর আগেও ২৩ হাজার নি¤œমানের ইট এনে ভবনগুলোতে লাগানোর চেষ্টা করেন। আমাদের বাধায় ওই ইট লাগাতে পারেন নি। কিছু ইট এখনো কর্ম এলাকায় রয়েছে। এবার আবারও তারা নি¤œমানের ইট নিয়ে এসেছে, আমি ইট দেখে এই ইট ব্যবহার না করার জন্য দাবি করায় আমাকে শাবল নিয়ে মারতে তেড়ে এসেছে তারা। আমি বিষয়টি সংশ্লিষ্ট সকলকে জানিয়েছি।
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা উৎপল দাস জানালেন, এর আগেও নি¤œমানের ইট ব্যবহারের জন্য এনেছিলেন ঠিকাদারী প্রতিষ্ঠান । স্থানীয় লোকজন বাধা দেওয়ায় ওই ইট ফেরৎ নিয়েছে তারা। আমি উপজেলা সদরের বাইরে। শুনলাম এখন আবারও নি¤œমানের ইট নিয়ে এসেছে তারা। উপজেলা সদরে ফিরে বিষয়টি দেখবো আমি।
ঠিকাদারী প্রতিষ্ঠান এম আলী এ- সন্স’এর প্রকৌশলী ফরিদ আহমদ বলেন, আমাদের লোকজন কোনো মুক্তিযোদ্ধাকে তেড়ে যায় নি বা খারাপ ব্যবহার করে নি। মালামাল সরবরাহের ঠিকাদার তানভির আহমেদের লোকজন ইট সরবরাহ করেছে এবং তাদের সঙ্গেই মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বাকবিত-া হয়েছে। তানভির আহমদ স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ভাতিজা। তাঁকেই মালামাল সরবরাহের কাজ দিয়েছি আমরা।
জানতে চাইলে তানভির আহমদ এই প্রসঙ্গে বলেন, আমি মালামাল সরবরাহের ঠিকাদার নই। আমার নাম ব্যবহার করে এই কাজ হয়তো কেউ করছে। তবুও বিষয়টি আমি গুরুত্ব দিয়ে দেখবো।
হেলথ ইঞ্জিনিয়াররিং ডিপার্টমেন্ট (এসইসি) এর সহকারী প্রকৌশলী মাহফুজুল আলম জানালেন, বিষয়টি তারা শুনেছেন। সঙ্গে সঙ্গে সিলেট অফিস থেকে একজন উপসহকারী প্রকৌশলীকে দোয়ারাবাজারে পাঠানো হয়েছে। কোন অনিয়মই হতে দেওয়া হবে না। নি¤œমানের ইট আজকের মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।