- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

১৫ দিনের সহায়তা পেল জগন্নাথপুরের ৪০ পরিবার

জগন্নাথপুর অফিস
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে ঘরবন্দী অসচ্চল ও খেলে খাওয়া নিন্ম ৪০ পরিবারকে ১৫ দিনের খাদ্য সহায়তা দিয়েছে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের সামাজিক সংগঠন আটঘর ক্রীড়া ও উন্নয়ন সংস্থার ব্যতিক্রমী ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় শহিদ মিনার প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে আটঘর গ্রামের গৃহবন্দী হত দরিদ্র ৪০ পরিবারের মধ্যে ৪কেজি চাল, ২ লিটার তেল ৩ কেজি পেঁয়াজ,৩ কেজি আলু, ১কেজি ডাল ১কেজি লবন, ২০০ গ্রাম গুড়া মরিচ,১০০ গ্রাম হলুদ,১০০ গ্রাম দনিয়া দেওয়া হয়।তবে বিতরণকালে ত্রানগ্রহনকারীদের কোন ছবি তোলা হয়নি। সংগঠনের এমন আয়োজন এলাকায় প্রশংসিত হয়।
বিতরন কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লিতু খান,সহ সভাপতি শিপু খান,সাধারণ সম্পাদক সুলতান মিয়া,যুগ্ন সাধারণ সম্পাদক লায়েক খান,সহ সাংগঠনিক সম্পাদক লুকু খান,আকমল খান,কোষাধ্যক্ষ হাসানুর রহমান খান,সহ কোষাধ্যক্ষ রোমান খান,সহ ক্রীড়া সম্পাদক আফজল খান,ত্রান ও দূর্যোগ সম্পাদক মারুফ খান,সমাজ সেবা সম্পাদক রফি,প্রচার সম্পাদক সাহাব উদ্দিন খান,তথ্য ও গবেষনা সম্পাদক রাজিদ খান,সিনিয়র সদস্য সাহেল খান,সফি খান,সালমান খান, ইকবাল খান।
সংগঠনের সভাপতি লিতু খান জানান, করোনা সংক্রমন এড়াতে খেটে খাওয়া ও হত দরিদ্র লোকজন ঘরবন্দী থাকায় অভাব অনটনে আছেন। আমাদের আটঘর গ্রামে ১০০ পরিবার করেছেন অসচ্চল ঘরবন্দী। গতকাল তাদের মধ্যে ৪০ পরিবারের মধ্যে ১৫ দিনের ৪০ হাজার টাকার খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। পর্যাক্রমে অপরদের এই সহায়তা দেয়া হবে। তিনি বলেন, আমাদের এলাকার প্রবাসিদের পৃষ্ঠপোষকতায় আটঘর ক্রীড়া ও উন্নয়ন সংস্থা গড়ে উঠেছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব ঘরবন্দী পরিবার কে আমরা সহায়তা দিবে যাওয়ার ইচ্ছা রয়েছে। তবে এজন্যে প্রবাসিদের সহায়তা প্রয়োজন।
স্থানীয় মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন বলেন, ব্যতিক্রমী আয়োজনে সংগঠনটি যেভাবে অসহায়দের পাশে এসেছে, এটি প্রশংসিত একটি মহৎ উদ্যোগ। তিনি করেনার এই পরিস্থিতি প্রবাসি, সমাজের বিত্তশালী, সামাজিক সংগঠনগুলোর ঘরবন্দী মানুষের পাশে থাকার জন্য আহবান জানান।

  • [১]