বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনে দীর্ঘ ১৬ মাস উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ শূন্য থাকার পর অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করায় প্রশাসন সহ জনমনে স্বস্তি ফিরে এসেছে। গত মঙ্গলবার ২৮ তম বিসিএস ক্যাডারের তানিয়া সুলতানা বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনে যোগদান করেন।
গত ৯ জুন ২০১৫ইং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন বিশ্বম্ভরপুর থেকে বদলী হয়ে দূর্নীতি দমন কমিশন চেয়ারম্যানের একান্ত সচিব হিসাবে বদলী হলে এই পদটি শূন্য হয়। এরপর থেকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তালুত ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তিনি গত ২৮ আগস্ট বদলী হলে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী এ উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করেন।