দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে সুরমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিনসহ চারটি স্টীলবডি নৌকা জব্দ করা হয়েছে। ড্রেজারের ১৮ শ্রমিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।
জানা যায়, দোয়ারাবাজার উপজেলার সুরমা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল একটি মহল। এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ড্রেজারে ও নৌকায় থাকা ১৮ শ্রমিককে আটক করা হয়। এসময় ড্রেজার মেশিনসহ ৪ টি স্টীলবডি নৌকা জব্দ করা হয়েছে।
অভিযানে আটকৃতরা হলেন, জামালগঞ্জ উপজেলার মুসলিমপুর গ্রামের নবী হোসেনের পুত্র মো. কাউসার মিয়া (২১),আলীপুর গ্রামের বাছির মিয়ার পুত্র শাহীন আলম (২৫), বেতাল আলীপুর গ্রামের আলী নেওয়াজের পুত্র মো. সুলতান মিয়া (২২), ইনসানপুর গ্রামের ইনফর আলীর পুত্র আছাদুল ইসলাম (২০), চানপুর গজারিয়া হাটির জামিল আলীর পুত্র জাহিদুল ইসলাম (১৮), বেতার আলীপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র জিয়াউল হক (১৯), সুনামগঞ্জ সদর উপজেলার সদরগড় গ্রামের সুরুজ আলীর পুত্র মো. বাবুল মিয়া (২৫), অচিন্তপুর গ্রামের মৃত. নাছির উদ্দীনের পুত্র মিজানুর রহমান (৩০), ধর্মপাশা উপজেলার শান্তিপুর গ্রামের কুদ্দুস মিয়ার পুত্র নাজিম উদ্দীন (২৫), শান্তিপুর গ্রামের জমু মিয়ার পুত্র শাহ আলম (বাকপ্রতিবন্ধী) (২০), কাজিরগাঁও গ্রামের মৃত. আবুল হোসেনের পুত্র জমির হোসেন (৩২), সুনামগঞ্জ সদর উপজেলার অচিন্তপুর গ্রামের মরম আলীর পুত্র মো. নাজমুল (২২), ধর্মপাশা উপজেলার বিনদপুর গ্রামের ফসর আলীর পুত্র জাহাঙ্গীর আলম (২২), বিশম্ভপুর উপজেলার বাদেরটেক মনিপুর হাটি গ্রামের বাবুল মিয়ার পুত্র মো. আতিকুর রহমান (২১), আলমাডহর গ্রামের রেজাউল মিয়ার পুত্র মো. শাহিন আলম (২৬) এবং দোয়ারাবাজার উপজেলার জুগীরগাঁও গ্রামের দিলু মিয়ার পুত্র মো. দুলাল মিয় া(২১)। আটককৃত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদ- ও বিশম্ভরপুর উপজেলার বাদেরটেক মনিপুর হাটি গ্রামের মৃত আব্দুল হামিদ’এর পুত্র মো. আব্দুর রহমান (২০) কে সাত দিনের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, সুরমা নদীর আমবাড়ী অংশে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে প্রকৃতি ও পরিবেশের ক্ষতির শঙ্কা ছিল। এজন্য অভিযান চালিয়ে গভীর রাতে ঘটনাস্থল থেকে এই কাজে জড়িত ১৮ জনকে আটক করা হয়। অভিযানে ড্রেজার মেশিনসহ চারটি স্টীলবডি নৌকা জব্দ করা হয়েছে। আটক প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।